আগামী ১৭ এপ্রিল থেকে বাংলাদেশে হজ ফ্লাইট শুরু হচ্ছে। ওই দিন রাতে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, সরকারপ্রধান এক-দু’দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন।
মন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এবার হজ ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা হবে না বলে আশা করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ