রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় মঈন উদ্দিনসহ মোট ৭ জনকে করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে রমনা পার্কে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, অভিযুক্ত মঈন উদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে তিনি হুমকি দেন এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।
এর আগে র্যাবের পক্ষ থেকে এক খুদে বার্তায় জানানো হয়, সিকেডি ইউরোলজি হাসপাতালের চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্যরা হলেন—সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন হোসেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১০ এপ্রিল রাত ৮টা ৪০ মিনিটের দিকে মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালে প্রবেশ করেন এবং অভিযোগ অনুযায়ী চাঁদার দাবিতে হুমকি দেন।
উল্লেখ্য, হাসপাতালটি মানবিক চিকিৎসক খ্যাত ডা. কামরুল ইসলামের পরিচালনায় কিডনি প্রতিস্থাপনসহ বিভিন্ন চিকিৎসাসেবায় পরিচিত। তিনি ২০২২ সালে স্বাধীনতা পদকও পেয়েছেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ