| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলা: চার আসামি ৪ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম: 13-04-2026 ইং
  • 12888 বার পঠিত
সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলা: চার আসামি ৪ দিনের রিমান্ডে

সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার সাত আসামির মধ্যে চারজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন আদালতে তাদের হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

এর আগে একই দিন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মামলার প্রধান আসামি মঈন উদ্দিনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত শুক্রবার (১০ এপ্রিল), যখন অভিযোগ ওঠে যে যুবদল নেতার পরিচয়ে কয়েকজন ব্যক্তি সিকেডি ইউরোলজি হাসপাতালে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের ইনচার্জ আবু হানিফ রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

চাঁদাবাজির খবর গণমাধ্যমে প্রকাশিত হলে যুবদলের কেন্দ্রীয় নেতারা দ্রুত হাসপাতালে যান। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামসহ অন্যান্য নেতারা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, সিকেডি ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মো. কামরুল ইসলাম একজন খ্যাতিমান শল্যচিকিৎসক। তিনি স্বল্প ব্যয়ে কিডনি প্রতিস্থাপন করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। করোনা মহামারির সময়ও যখন অনেক হাসপাতাল অস্ত্রোপচার বন্ধ রেখেছিল, তখনও তিনি কিডনি প্রতিস্থাপন কার্যক্রম চালিয়ে যান। এ পর্যন্ত তিনি এক হাজারেরও বেশি সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪