| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আম্পায়ারকে মারলে শাস্তি কী,প্রশ্নে নিষিদ্ধ ক্রিকেটার

  • আপডেট টাইম: 13-04-2026 ইং
  • 12783 বার পঠিত
আম্পায়ারকে মারলে শাস্তি কী,প্রশ্নে নিষিদ্ধ ক্রিকেটার

আম্পায়ারকে মারলে শাস্তি কী? এমন মন্তব্য করে শাস্তির মুখে নেপালের ক্রিকেটার কারান কেসি। ক্রিকেটে ম্যাচ অফিসিয়ালরা ক্রিকেট মাঠে সবকিছু নিয়ন্ত্রণ করলেও সেখানে আম্পায়ারদের বড় ভূমিকা থাকে। আম্পায়ারের সাথে ক্রিকেটারদের বিরোধ বা তর্কের ঘটনা ঘটলেও আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত। 

আরও পড়ুন-

গাউট ভাঙলেন বোল্টের বিশ্ব রেকর্ড

গত শুক্রবার নেপালের পিএম কাপে বাগমাতি ও মাধেশ মুখোমুখি হয়। ম্যাচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচান কে আম্পায়ারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করে প্রতিবাদ করতে দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসলে পরবর্তীতে সেখানে কারান কেসি কমেন্টে লেখেন, ‘এমনিই জিজ্ঞেস করছি ,কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করা হবে?’

নেপালের ক্রিকেটার কারান কেসির এমন মন্তব্যের পর ক্রিকেট এসোসিয়েশন অব নেপাল(সিএএন) তাকে এক ম্যাচ নিষিদ্ধ করে তার শতভাগ ম্যাচ ফি জরিমানা করেছে।



এফএ/ আয়না টিভলে 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪