| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের বৈশাখি শোভাযাত্রা: দেশীয় ঐতিহ্য রক্ষায় জোরালো আহবান

  • আপডেট টাইম: 14-04-2026 ইং
  • 12142 বার পঠিত
জামায়াতের বৈশাখি শোভাযাত্রা: দেশীয় ঐতিহ্য রক্ষায় জোরালো আহবান

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখি শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নানা উপকরণ যেমন পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা প্রদর্শন করেন। ছোট-বড় সবার পরনে ছিল বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পোশাক। বিশেষ করে শিশুদের অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

পুরো শোভাযাত্রাজুড়ে শিল্পীরা দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশন করেন, যা উৎসবের আমেজকে আরও উজ্জ্বল করে তোলে।

আরও পড়ুন :

শান্তি ও উৎসবের আবহে সম্পন্ন হলো বৈশাখী শোভাযাত্রা

শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতির বিকাশে গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিদেশি ও পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণ জাতির জন্য ক্ষতিকর এবং বাঙালির নিজস্ব ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বাঙালির প্রকৃত চেতনা পুনরুদ্ধারে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, এমন কোনো সংস্কৃতি গ্রহণ করা উচিত নয়, যা ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী শরিয়াহর পরিপন্থী।

শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিকে ঘিরে জাতীয় প্রেসক্লাব ও রমনা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪