| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আহসান মঞ্জিলে বর্ষবরণ

  • আপডেট টাইম: 14-04-2026 ইং
  • 12026 বার পঠিত
আহসান মঞ্জিলে বর্ষবরণ

উৎসবমুখর পরিবেশ আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করল ।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

এই আয়োজনকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, নতুন প্রজন্মের কাছে ঢাকা শহরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এই নান্দনিক আয়োজন। আমাদের ইতিহাসের শেকড়ের সঙ্গে বর্তমান প্রজন্মের সম্মিলন ঘটলেই বাঙালি সংস্কৃতি পূর্ণতা পাবে এবং বিকশিত হবে।

আরও পড়ুন-

বিয়ে করলেন খুশাল ও রামশা

সিটি কর্পোরেশনের কাজ ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। বর্তমান নির্বাচিত সরকারের গতিশীলতা এবং জনসেবার চাপের কারণে সাপ্তাহিক ছুটির দিনেও অনেক সময় কাজ করতে হচ্ছে। জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য উল্লেখ করে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন,তাই মাঠ পর্যায়ে আমাদের সার্বক্ষণিক সক্রিয় থাকতে হবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এই উৎসব উন্মুক্ত ছিল সর্বসাধারণের জন্য। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করেন। লোকজ সংস্কৃতি আর আধুনিকতার মেলবন্ধনে অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।


এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪