| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 14-04-2026 ইং
  • 11569 বার পঠিত
জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত এক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এবং প্রতিটি লাইন বিএনপি বাস্তবায়ন করবে।’

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানানো হলে সবার আগে বিএনপি এগিয়ে আসে। তিনি উল্লেখ করেন, ড. ইউনুস সংসদের দক্ষিণ প্লাজায় সনদে স্বাক্ষরের জন্য আহবান জানালে বিএনপি তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে এতে স্বাক্ষর করে।

তিনি আরও বলেন, যে সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দল অঙ্গীকারবদ্ধ এবং সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সাংস্কৃতিক পর্বে বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪