| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে ফের খুন

  • আপডেট টাইম: 16-04-2026 ইং
  • 6625 বার পঠিত
মোহাম্মদপুরে ফের খুন

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক উরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে দিকে সাদেক খান ইটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক আসাদুল হক এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত। বরিশাল জেলার গৌরনদী থানার কালনায় জলিল সর্দার তার বাবা। লম্বু আসাদুল বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় আসাদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। নিহত যুবকের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন-

তুরস্কের দুই স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী নিহত


এদিকে মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । তবে কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আসাদুলের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ডে মুন্না, নয়ন ও মিরাজসহ আরো অনেকে জড়িত থাকতে পারে।   

গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্য দিবালোকে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। তার রেশ কাটতে না কাটতেই লম্ব আসাদুলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটলো।


এফএ/ আয়না 






ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪