রাজধানীর মোহাম্মদপুরে বেরিবাঁধ এলাকায় আসাদুল হত্যাকাণ্ডে জড়িত অন্যতম আসামী সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আক্তার ও মুন্নাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। অন্য দুই আসামিরা হলেন নয়ন ও মিরাজ। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ জুয়েল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন-
আবদুল্লাহ আবু সায়ীদ দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে
বুধবার দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের বেরিবাঁধ সাদেক খান ইটখোলা এলাকায় মাদকের ব্যবসায় এলাকায় আধিপত্য বিস্তারে পূর্ব শত্রুতা জে্রে লম্বু আসাদুলকে ছুরিআঘাত করে হত্য করা হয়।
এফএ/ আয়না