| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আধিপত্য বিস্তারের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপডেট টাইম: 17-04-2026 ইং
  • 2576 বার পঠিত
আধিপত্য বিস্তারের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

পূর্ববিরোধের জেরে খুলনার ফুলতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব্বির হোসেন নামের এক যুবক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় উপজেলার দামোদর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের মোস্তফা হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে সাব্বির ও একই এলাকার আরেক যুবকের দ্বন্দ্বে বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তিতে আরও একজন আহত হলে ওই যুবক সাব্বিরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন-

দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি : জামায়াত আমির

স্থানীয় লোকজন সাব্বিরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।

এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪