| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পকে সতর্ক করলো পাকিস্তান

  • আপডেট টাইম: 21-04-2026 ইং
  • 294 বার পঠিত
ট্রাম্পকে সতর্ক করলো পাকিস্তান

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে সতর্ক করলো পাকিস্তান।  দেশটির সরকার মনে করছে, চলমান কূটনৈতিক প্রচেষ্টা সফল করতে এমন সংযম জরুরি।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন মিডল ইস্ট আই জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই প্রেক্ষাপটেই ট্রাম্পকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে।

পাকিস্তানের এক কর্মকর্তা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক-দুই দিনের মধ্যেই ইরানের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪