| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ির টয়লেট থেকে ১০৮ লিটার ডিজেল জব্দ

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 428 বার পঠিত
বাড়ির টয়লেট থেকে ১০৮ লিটার ডিজেল জব্দ

র‍্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ দল অবৈধভাবে মজুত রাখা ১০৮ লিটার ডিজেল জব্দ করেছে নাটোরের বড়াইগ্রামে একটি ভাড়া বাসার টয়লেট থেকে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ধানাইদহ এলাকায় এই অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে ওই বাড়ির ভাড়াটিয়া সজিব হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন-   

সৌদি প্রবাসী বাংলাদেশি যুবক নিহত

বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ধানাইদহ সমবায় ফিলিং স্টেশনের পেছনে একটি বাড়িতে অভিযান চালিয়ে মনমোহন টোব্যাকোর ম্যানেজার সজিব হোসেনের বাসার টয়লেটে কনটেইনার থেকে ১০৮ লিটার ডিজেল পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার অপরাধে সজিব হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের কাছে ন্যায্য বাজার মূল্যে বিক্রি করে ডিজেল বিক্রির সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর বলেছেন জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান। বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪