জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন।এ ঘটনায় নিহতের ছেলে অভি খন্দকার(২৮) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই ওয়াহিদ খন্দকার (৪০) পলাতক রয়েছেন। নিহত নজরুল খন্দকার (৬০) ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
আরও পড়ুন-
জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই নজরুল ও ছোট ভাই ওয়াহিদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমির সমাধানে নিজ বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে স্থানীয় মুরুব্বিদের নিয়ে সালিশি বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযুক্ত ওয়াহিদ ক্ষিপ্ত হয়ে ভাই নজরুল ও তার ছেলেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তাদের মাথায় কিলঘুষি ও ইট দিয়ে আঘাত করলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফএ/ আয়না