| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোহরাওয়ার্দী উদ্যানে ১১ দলীয় জোটের জাতীয় সমাবেশ চলছে

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 249 বার পঠিত
সোহরাওয়ার্দী উদ্যানে ১১ দলীয় জোটের জাতীয় সমাবেশ চলছে

সারাদেশের জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়। 

সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়াও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা এতে অংশ নেন।

গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪