| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 554 বার পঠিত
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, গোলাম সারোয়ার মিলন শেষ নিশ্বাস ত্যগ করেছেন। রোববার (২৬ এপ্রিল) ভোর রাতে ঢাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সরকারি চাকরিজীবী বাবা মোতাহার হোসেন এবং মা হাসিনা বিশ্বাস এর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের বাড়িতে ১৯৫৭ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। গোলাম সারোয়ার মিলন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ছিলেন।  

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় থাকায় ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন গোলাম সারোয়ার মিলন। এর আগে ভাসানী ন্যাপ-সমর্থিত বামপন্থী ছাত্র সংগঠনের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ৯০এ এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে কারাবরণও করেন এই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।

আরও পড়ুন- 

ভর্তি জটিলতায় অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী

১ জানুয়ারি ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন (১৯৮৬ ও ১৯৮৮)-এ জাতীয় পার্টির মনোনয়নে মানিকগঞ্জ-৪ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬-৮৭ মেয়াদে হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে দল পরিবর্তন করা এই রাজনীতিবিদ জীবনের শেষ পর্যায়ে বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, গোলাম সারোয়ার মিলন মৃত্যুকালে  স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমিসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।মরহুমের ছেলে জানিয়েছেন, রবিবার বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এফএ/ আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪