বলিউড অভিনেতা আমির খান তার প্রযোজিত সিনেমা এক দিন এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। আমির খান তাঁর ছেলে জুনাইদ খান অভিনীত সিনেমাটির টিমকে নিয়ে ‘এক দিন কি মেহফিল’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজনে এক আবেগঘন মুহূর্তে তাঁকে কাঁদতে দেখা যায়। অভিনেত্রী সাই পল্লবী-কে দেশের সেরা অভিনেত্রী বলে প্রশংসা করে নিজের ছেলেকে নিয়ে মন্তব্যে বলেন, জুনায়েদও ঠিকঠাক কাজ করেছে। ও আমার ছেলে, তাই বেশি কিছু বলতে পারব না।
অনুষ্ঠানে আমির খান সাই পল্লবী ও জুনাইদের সঙ্গে বসে কিছু দেখার সময় নিজের টি-শার্ট দিয়ে চোখের পানি মুচ্ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়েই আবেগপ্রবণ আমিরকে সান্ত্বনা দেন সাই ও জুনাইদ। সাই পল্লবী-র অভিনয়ের ভূয়সী প্রশংসা করে আমির বলেন,পল্লবী-র কাজ দেখে দর্শকরা মুগ্ধ হবেন। এ কথার জবাবে সাই হাসিমুখে ধন্যবাদ জানিয়ে জুনাইদ খান-এর অভিনয় প্রসঙ্গে, সিনেমার সব কলাকুশলীই দারুণ কাজ করেছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
২০১৬ সালের থাই চলচ্চিত্র 'ওয়ান ডে'-এর রিমেক ‘এক দিন’ সিনেমার মাধ্যমে সাই পল্লবী-র বলিউডে অভিষেক। আমির খান প্রোডাকশনস-এর ব্যানারে সুনীল পান্ডে পরিচালিত রোমান্টিক ড্রামা ‘এক দিন’ এ প্রযোজক হিসেবে রয়েছেন মনসুর খান, আমির খান এবং অপর্ণা পুরোহিত।
এক যুবক সহকর্মীর প্রেমে পড়ে কিন্তু কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। সে শুধু একদিনের জন্য তার সঙ্গে থাকতে চাওয়ার ইচ্ছা আশ্চর্যজনকভাবে পূরণ হয়ে যায়। আগামী ১ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ৩৯ দিন আগেই টিকেটের অগ্রিম বুকিং শুরু হয়েছে। আমির খান জানান, সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়াতে আগে থেকেই অগ্রিম বুকিং চালু করা হয়েছে।
এফএ/ আয়না