| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজেপি ছাড়লেই ধর্ষণের হুমকি

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 75 বার পঠিত
বিজেপি ছাড়লেই ধর্ষণের হুমকি

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে কটূক্তি এবং ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হওয়ায় আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রচারের উত্তাপ তার মাঝেই সামাজিক মাধ্যমে লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করে এ গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

রূপাঞ্জনা জানিয়েছেন,দল পরিবর্তনের পর নানা ধরনের সমালোচনা ও কটাক্ষ করা হলেও এবার পরিস্থিতি সীমা ছাড়িয়েছে সরাসরি ধর্ষণের হুমকিতে।  অভিনেত্রী বিষয়টি হালকাভাবে না নিয়ে নিতে যাচ্ছেন আইনি পদক্ষেপ।

আরও পড়ুন-

‘এক দিন’ আবেগপ্রবণ আমির খান

দীর্ঘ ২৫ বছর পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি  করা একজন সফল নারী রূপাঞ্জনা। একজন নারীর প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কীভাবে সম্ভব প্রশ্ন তুলে তিনি বলেন, সবকিছুর আগে আমি একজন নারী। বিজেপি নারী সুরক্ষার কথা বলে তাহলে অথচ একজন নারীকে বিজেপি সোশ্যাল মিডিয়ায় কিভাবে ধর্ষণের হুমকি দেয়। বিজেপিকে উদ্দেশ করে তিনি আরো বলেন, এই ভাষা ও আচরণেই বোঝা যায় ক্ষমতায় এলে কী হতে পারে।”

অভিনেত্রীকে ধর্ষণের হুমকির এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন ঘনিয়ে আসায় বিজেপিকে করা এমন অভিযোগ রাজনৈতিক পরিবেশকে করে তুলেছে আরও উত্তপ্ত।


এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪