| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২য় টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে পাকিস্তান দল

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 902 বার পঠিত
২য় টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে পাকিস্তান দল

পাকিস্তান দল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সকালে এক ফ্লাইটে ঢাকা থেকে সিলেট পৌঁছেছেন বাবর-রিজওয়ানরা। আগামী ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পাকিস্তানকে সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচে জিততে হবে। বিপরীতে বাংলাদেশ ড্র করলেই প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মাতবে টাইগাররা। 

আরও পড়ুন- 

ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

ইতিমধ্যে ঢাকা টেস্টে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ দিনের থ্রিলারে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এদিকে সিলেট টেস্টের অধিকাংশ সময় বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪