বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছে বিসিবি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমকে প্রধান নির্বাচন কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে সদস্য এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুনকে সদস্য করা হয়েছে।
আরও পড়ুন-
২য় টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে পাকিস্তান দল
নির্বাচন কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। ইতোমধ্যে কাউন্সিলরের জন্য চিঠিও পাঠানো হয়েছে। যা আগামী ১৬ তারিখের জমা দেওয়ার শেষ সময়।
এফ এ/আয়না