আন্তর্জাতিক মিশনের অংশ হিসেবে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হলে হরমুজ প্রণালিতে দুটি মাইন অপসারণ জাহাজ পাঠাতে পারে ইতালি। ইতালির পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এ কথা জানিয়েছেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আরও পড়ুন-
ইতালির পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানান, মাইন অপসারণ জাহাজগুলো হরমুজ অঞ্চলে পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত সেগুলোকে প্রথমে পূর্ব ভূমধ্যসাগর এবং পরে লোহিত সাগরের দিকে অবস্থান করানো হচ্ছে। শুধুমাত্র সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দুটি মাইনহান্টার ইউনিটকে প্রণালির তুলনামূলক কাছাকাছি অবস্থানে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগেও ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই নৌপথ প্রায় অচল অবস্থায় থাকায় এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।
এফ এ/আয়না