মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করা হচ্ছে। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সচলের শান্তি আলোচনা এখনও কার্যত অচলাবস্থার মধ্যে এই রুটে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে চরম উদ্বেগ।
আরও পড়ুন-
হরমুজে মাইন অপসারণ জাহাজ পাঠাবে ইতালি
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলমান বিঘ্নের প্রভাবে ২০২৬ সালে বিশ্বব্যাপী দৈনিক তেল সরবরাহ ৩৯ লাখ ব্যারেল পর্যন্ত কমে যেতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার ১০ সপ্তাহেরও বেশি সময় পর হরমুজ প্রণালিতে সরবরাহ সংকট ক্রমেই তীব্র হচ্ছে। যার ফলে বৈশ্বিক তেলের মজুত রেকর্ড গতিতে কমে যাচ্ছে বলে জানিয়েছে বৈশ্বিক তেলের বাজার সংস্থাটি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে এই রুটে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।
এফ এ/আয়না