| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুদাসপুরে রাতের আঁধারে কৃষকের ৮০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 171 বার পঠিত
গুরুদাসপুরে রাতের আঁধারে কৃষকের ৮০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৮০০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তার ব্যবহৃত তিনটি সাবমারসিবল পাম্পও নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও তার পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার মশিন্দা চড়পাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল ইসলাম জানান, বাড়ির পাশের দুইটি পুকুরপাড়ে তিনি প্রায় ৮০০টি কলাগাছের চাষ করেছিলেন। গাছগুলো ফলন উপযোগী হয়ে উঠেছিল এবং শিগগিরই বিক্রির উপযুক্ত হওয়ার কথা ছিল।

তিনি অভিযোগ করে বলেন, বুধবার গভীর রাতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা পুকুরপাড়ে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে একে একে সব গাছ কেটে ফেলে। এ সময় তার তিনটি সাবমারসিবল পাম্পও নিয়ে যায় তারা।

জাহিদুল ইসলাম আরও বলেন, অনেক কষ্ট করে ঋণ নিয়ে বাগান করেছি। এখন সব শেষ হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪