| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 266 বার পঠিত
প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারা হলেন, চঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে চোরাই তামার তারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিটিটিসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চঞ্জন চন্দ্র স্বীকার করেছেন যে, তিনি গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে ওই তার চুরি করেন। পরে ১ জুন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের হোসেনী দালান রোড এলাকার একটি ভাঙারির গুদাম থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪