| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ ২৪৭ রানে অলআউট

  • আপডেট টাইম: 26-06-2025 ইং
  • 297388 বার পঠিত
বাংলাদেশ ২৪৭ রানে অলআউট
ছবির ক্যাপশন: বাংলাদেশ ২৪৭ রানে অলআউট

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ইবাদত হোসেনকে এলবিডব্লু করে তৃতীয় উইকেট পেয়েছেন শ্রীলঙ্কান পেসার আসিতা ফার্নান্ডো। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ইবাদত। বাংলাদেশ দিনটা শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে। ইবাদত ফিরেছেন ৮ রান করে। 

অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুশাকে উড়িয়ে মারতে গিয়ে মিডউউকেটে দিনেশ চান্ডিমালকে ক্যাচ দিয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম ইনিংস থামল ২৪৭ রানে। তাইজুল ফিরেছেন ৩৩ রান করে। বাংলাদেশের ইনিংসে এটি পঞ্চম ৩০ ছাড়ানো ইনিংস। তবে সর্বোচ্চ ইনিংসটা ৪৬ রানের, খেলেছেন ওপেনার সাদমান ইসলাম। বাংলাদেশ দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭ (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, তাইজুল ৩৩, মিরাজ ৩১; দিনুশা ৩/২২, আসিতা ৩/৫১)।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪