তিন দফা পিছিয়ে অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল নিলাম। ১২তম আসরে প্রথমবারের মতো প্লেয়ার্স-ড্রাফটের বদলে হবে পূর্ণাঙ্গ অকশন। তবে নিলামের আগেই টুর্নামেন্টকে ঘিরে চলছে একের পর এক নাটকীয়তা।
শুরুর ঘোষণা ছিল পাঁচ দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত হবে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে যুক্ত হলো আরও একটি নতুন দল নোয়াখালী এক্সপ্রেস।
দেশ ট্রাভেলসের মালিকানায় দলটির অন্তর্ভুক্তির বিষয়টি রাতে মেইলে নিশ্চিত করেছে বিসিবি।
রাতেই বিসিবি দল নিশ্চিত করে দিয়েছে। আজ বাকি আনুষ্ঠানিকতাও চূড়ান্ত হচ্ছে।
এর ফলে আসন্ন ১২তম আসর অনুষ্ঠিত হবে ৬টি দল নিয়ে। সম্ভাব্যভাবে ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে নতুন মৌসুম। আর ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্টের ফাইনাল।
বিপিএলের ছয় দলের নাম চূড়ান্ত
রংপুর রাইডার্স
ঢাকা ক্যাপিটালস
সিলেট টাইটান্স
রাজশাহী ওয়ারিয়র্স
চিটাগং রয়েলস
নোয়াখালী এক্সপ্রেস