আগামী বছরের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা পর্তুগালে ষষ্ঠবারের মতো খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো যা ফুটবলের সর্বোচ্চ আসরে একটি রেকর্ড। বিশ্বকাপ বাছাইপর্বে‘সহিংস আচরণ’ ও ‘গুরুতর ফাউল প্লে র অভিযোগে শাস্তির মুখে পড়া রোনাল্ডো রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় তাকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল শুরুতে।
২৫ নভেম্বর ফিফার শাস্তিমূলক কমিটি রোনাল্ডোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিলেও দুই ম্যাচের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ আবারো করলে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে। আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলে জিতে বিশ্বকাপ নিশ্চিত করা ম্যাচে মাঠে নামেননি রোনাল্ডো ।
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পরে কনুই দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করায় লাল কার্ড দেখতে হয় এ পর্তুগিজ তারকাকে। নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞা থাকলেও আন্তর্জাতিক ফুটবলে ২২৬তম ম্যাচে এসে এটি রোনাল্ডোর প্রথম লাল কার্ড হওয়ায় ফিফা সিদ্ধান্তে নমনীয়তা দেখিয়েছে।