মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে কারাবাখের বিপক্ষে মাঠে নামার আগে নাপোলি পরিণত হয়েছিল এক আবেগঘন স্মরণসভায়। কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার পঞ্চমমৃত্যুবার্ষিকীতে ক্লাব ও সমর্থকেরা জানাল ভালোবাসা ও শ্রদ্ধা।
‘নাপোলি আজ আপনাকে বিশেষভাবে স্মরণ করতে চায়’ ফুটবলার।’ মুহূর্তেই পুরো স্টেডিয়াম একসঙ্গে গর্জে ওঠে. ‘দিয়েগো, দিয়েগো!’ বলে। আর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হয় ম্যারাডোনার দুর্লভ সব মুহূর্তের ভিডিও।
ম্যাচের ঠিক ১০ মিনিটে ম্যারাডোনার জার্সি নম্বর,দেখালে এক অসাধারণ দৃশের অবতারনা হয়। জার্সি নম্বর দেখার সঙ্গে সঙ্গে হাজারো সমর্থক উঠে দাঁড়িয়ে একই ধ্বনিতে বলে ওঠেন, ‘একটাই ম্যারাডোনা!’ একই সঙ্গে নীল-সাদা পতাকা, স্কার্ফ ও জার্সি নাড়িয়ে পাঁচ বছর আগে ছেড়ে চলে যাওয়া প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা পূর্ণ ভালবাসা জানান তারা। যেখানে প্রতি বছরই ভক্তদের হৃদয়ে নবজীবন পান আর্জেন্টাইন মহাতারকা। এই শ্রদ্ধা নিবেদন আবারও প্রমাণ করল, সময়ের সীমানা পেরিয়ে ম্যারাডোনা এখনো জীবন্ত, নাপোলির প্রতিটি হৃদস্পন্দনে।
আর্জেন্টাইন মহাতারকা ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর পরই নাপোলি তাদের স্টেডিয়ামের নাম বদলে রাখে ‘স্টাদিও দিয়েগো আরমান্দো ম্যারাডোনা’। ম্যারাডোনা ১৯৮৭ ও ১৯৯০ সালে নাপোলিকে এনে দিয়েছিলেন তাদের প্রথম দুটি সেরি আ শিরোপা। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো এই ফুটবল জাদুকর আজও নাপোলির হৃদয়ের কেন্দ্রবিন্দু।