প্যারিস সেন্ট জার্মেই আবারও দেখাল ‘হাল না ছাড়া’ মানসিকতা। শিরোপাধারী পিএসজি পিছিয়ে থেকেও ৫-৩ গোলে অসাধারণ এক লড়াইয়ে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে দারুণ জয়। শিরোপাধারী লুইস এনরিকের দলের নায়ক ভিতিনিয়া-দুটি দুর্দান্ত গোল ও একটি পেনাল্টি মিলিয়ে হ্যাটট্রিক করেছেন এই পর্তুগিজ তারকা।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে রক্ষণাত্মক ভুলে দু বার গোল খেলেও মাঝমাঠ ও আক্রমণে আরও নিয়ন্ত্রণ ও দক্ষতা দেখিয়ে ডিফেন্সে ভঙ্গুরতার মধ্য দিয়ে ম্যাচ ঘুরিয়ে জয় পায় তারা। ভিতিনিয়ার হ্যাটট্রিক ছাড়াও পাচো ও ফাবিয়ান রুইজের করে বাকি তিনটি গোল। পাঁচ ম্যাচে জয় নিয়ে পিএসজি লিগ-ফেজ পয়েন্ট তালিকায় দ্বিতীয়। আর টটেনহ্যাম আট পয়েন্ট নিয়ে আছে ১৬তম স্থানে।
খেলার ৩৫ মিনিটে কোলো মুয়ানির হেড থেকে তৈরি সুযোগে রিচার্লিসন হেডে প্রথম গোল করে টটেনহ্যামকে এগিয়ে নেন। তবে বিরতির ঠিক আগে ন্দিয়ানতুর পাসে ভিতিনিয়ার দুর্দান্ত ভলিতে সমতা ফেরায় পিএসজি-উভয় দলই প্রথম অন–টার্গেট শটে গোল পায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও লিড পায় টটেনহ্যাম। তবে কয়েক মিনিটের ব্যবধানে ভিটিনিয়া বাঁ–কোণে পাক খেতে থাকা শটে সমতা ফেরান। এরপর হারনান্দেজ বল ছিনিয়ে নিলে জোয়াও নেভেসের শীতল মাথার ব্যাক–হিলেই ফাবিয়ান রুইজ ক্লিনিক্যাল ফিনিশ করেন। তারপর গোলমুখে চাপের মধ্যে পাচোর শট পিএসজিকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেয়।
৭৬ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর হ্যান্ডবলে পেনাল্টি পেয়ে ভিটিনিয়া গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন । অতিরিক্ত সময়ের তিন মিনিটে জাভি সিমন্সকে কনুই মেরে হারনান্দেজ লাল কার্ড পেলেও ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে পিএসজির জয় ।