| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৌতম গম্ভীরের সমালোচনার প্রতিবাদে গাভাস্কার

  • আপডেট টাইম: 28-11-2025 ইং
  • 165146 বার পঠিত
গৌতম গম্ভীরের সমালোচনার প্রতিবাদে  গাভাস্কার

গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে এবং সর্বশেষ বুধবার বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া। নিজেদের ঘরের মাঠে এই নিয়ে তৃতীয়বার টেস্ট ইতিহাসে হোয়াইটওয়াশ হয় ভারত।

২০০০ সালে নিউজিল্যান্ডের কাছে প্রথম হোয়াইটওয়াশের আগে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের অনন্য রেকর্ড আছে ভারতের।টিম ইন্ডিয়ার হঠাৎ করে এমন বাজে পারফরম্যান্সে হতাশ দেশটির কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।

‘টেস্ট পর্যায়ে ভারতের কোন জায়গায় ঘাটতি হয়েছে, সেটির পোস্টমর্টেম করতে হবে’ সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন গাভাস্কার। ভারতের সাবেক কোচ ও সাবেক ক্রিকেটারদের পরামর্শ নেওয়ার আহ্বানও জানিয়ে তিনি  আরও বলেন, ‘প্রয়োজনে ভারতের সর্বশেষ দুই কোচ রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের পাশাপাশি অতীতে দায়িত্ব পালন করা অনিল কুম্বলের পরামর্শ নেয়া যেতে পারে। একই সাথে সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পাঁচ বছরের রোডম্যাপ ঠিক করা যেতে পারে।’

গৌতম গম্ভীর কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরে  নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ব্যর্থতার পেছনে সমালোচনায় সাবেক ক্রিকেটাররা। গম্ভীরের অধীনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ জয়ের সুখস্মৃতি মনে করিয়ে  দিয়ে গাভাস্কার বলেন ,‘চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ জয়ের কৃতিত্ব যদি গম্ভীরকে না দেওয়া হয় তাহলে কেন ব্যর্থতার দায় তার ওপর চাপিয়ে দেওয়া হবে?’ তিনি মনে করেন কোচ ‘দল তৈরি করে দিতে পারে কিন্তু মাঠে খেলোয়াড়দের আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪