বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের টাইগাররা। কেবল তাওহিদ হৃদয়ের অপরাজিত ইনিংস ছাড়া আবারও ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা। ৫০ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে না পারায় হতাশ হৃদয়।
ম্যাচে বড় জুটি গড়তে না পারার আফসোস নিয়ে হৃদয় বলেন, ‘যদি ৭০-৮০ রানের বড় জুটি হতো তাহলে খেলা অন্যরকম হতো। হয়তো খেলায় ভিন্ন কিছুও হতে পারতো।’
সংবাদ সম্মেলনে হৃদয় তার উপরে ব্যাট করার সুযোগ নিয়ে বলেন, উপরে খেলার মতো এখন আসলে টিমে তো জায়গা নেই। এসব নিয়ে কোনো আফসোস নাই। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই ভালো করার।কিছুটা কষ্ট আর তাচ্ছিল্যের সুরে তিনি বলেন, আর আপনারাতো অনেকে ভাবেন, আমি টিমেই থাকার মতো না।
বিজয়ী দল আয়ারল্যান্ডকে জয়ের ক্রেডিট দিয়ে তিনি আরও বলেন, ‘অবশ্যই ওরা ভালো খেলেছে যেখানে আমরা নিজেদের ভালো এক্সিকিউশন করতে পারিনি।