অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের টেস্টর খরা যেন কাটছেই না। দুই দেশ ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে আগামী বছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়েতে যাবে অস্ট্রেলিয়া। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে টেস্ট ও ওয়ানডে খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। শিগগিরই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে।
জিম্বাবুয়ে এই সিরিজের সঙ্গে একটি টেস্ট যুক্ত করতে চেয়েছিল। কিন্তু ২০২৬ এর মাঝামাঝি সময় থেকে ২০২৭ সালের অ্যাশেজ সিরিজ পর্যন্ত অন্তত ১৯ টেস্ট খেলার চাপ থাকায় অস্ট্রেলিয়া অপারগতা জানায়। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া মাত্র তিনটি টেস্টে মুখোমুখি হয়েছে। ২০০৩ সালের অক্টোবরে সংক্ষিপ্ত সফরে ম্যাথু হেইডেন প্রথম টেস্টে ৩৮০ রানের বিশ্ব রেকর্ড গড়েন।
১৯৯৯ সালে স্টিভ ওয়াহর নেতৃত্বে জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়া টেস্ট খেলেছিল একবার। সেই ম্যাচ ১০ উইকেটে জিতে অজিরা, আর সেটিই ছিল উইকেটকিপার ইয়ান হিলির শেষ ম্যাচ।
আট বছর পর অস্ট্রেলিয়া জিম্বাবুয়েতে সিরিজ খেলবে। ২০১৪ সালে জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ হয়ে ছিল । ২০১৮ সালে পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা।