| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বলিভিয়ায় ফুটবল ম্যাচে মারামারি, ১৭ জনকে লাল কার্ড

  • আপডেট টাইম: 28-11-2025 ইং
  • 164954 বার পঠিত
বলিভিয়ায় ফুটবল ম্যাচে মারামারি, ১৭ জনকে লাল কার্ড

দক্ষিণ আমেরিকায় কোপা বলিভিয়ার শেষ আটে ব্লুমিং এবং রিয়াল ওরুরো মুখোমুখি সেমিফাইনালে ১৭ জন খেলোয়াড় এক ম্যাচে লাল কার্ড দেখে গড়েছে এক অবিশ্বাস্য ঘটনা।

সেমিফাইনালে যাওয়ার জন্যওরুরোর জেতার বিকল্প ছিল না, অন্যদিকে ২-১ গোলে জেতা ব্লুমিং ড্র করলেও চলে যেত শেষ চারে। ব্লুমিং ম্যাচ শেষে জয়ের উদযাপন করতে যাবে ঠিক তখনই রেফারীর শেষ বাঁশির পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

ওরুরো তারকা সেবাস্তিয়ান জেবায়োসকে প্রতিপক্ষ খেলোয়াড়রা ধরে রাখলেও তিনি ছুটে গিয়ে অন্যদের ধাক্কা দেন। সতীর্থ হুলিও ভিলার ছোড়া ঘুষিই পুরো ঘটনাকে অরাজকতায় পরিণত করে। ওরুরো কোচ মার্সেলো রোব্লেদোও প্রচণ্ড রেগে যান এবং বলিভিয়ান জাতীয় দলের কোচিং স্টাফের এক সদস্যকে মুখোমুখি চ্যালেঞ্জ করলে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে কাঁধে আঘাত এবং মাথায় ধাক্কা লাগায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাঠে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে প্রায় ২০ জন পুলিশের হস্তক্ষেপে  সহিংসতা থামাতে টিয়ার গ্যাস পর্যন্ত ব্যবহার করতে হয়। ব্লুমিং কোচ মাউরিসিও সোরিয়া তার খেলোয়াড়দের শান্ত করতে দ্রুত ড্রেসিং রুমে পাঠিয়ে দেন।

 ব্লুমিং–এর সাতজন,ওরুরোর চারজন ,দুই দলের কোচ এবং তাদের সহকারী সহ মোট ১৭ জন লাল কার্ড পেয়েছেন। ব্লুমিং সেমিফাইনালে ওঠায় অন্তত ছয়জন খেলোয়াড়কে পুরো টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ করা হয়েছে সহিংস আচরণের দায়ে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪