পাপুয়া নিউ গিনির ক্রিকেটার কিপলিন ডরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চলতি বছরের ২৫ আগস্ট ভোররাতে জার্সির সেন্ট হেলিয়ারের হিলারি স্ট্রিটে এক নারীকে ঘুষি মেরে তার মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পরদিন কিপলিনের বিরদ্ধ্যে ডাকাতির চার্জ দায়ের করলে ২৭ আগস্ট জার্সি ম্যাজিস্ট্রেটস কোর্টে তিনি দোষ স্বীকার করায় শুক্রবার রয়্যাল কোর্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেন।
৩০ বছর বয়সী এই উইকেটকিপার এ বছর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে অংশ নিতে জার্সিতে অবস্থান করছিলেন। ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচের পাশাপাশি আরো কয়েকটি ম্যাচ বাকি ছিল তার।
স্টেটস অব জার্সি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিটেকটিভ সার্জেন্ট জিম ম্যাকগ্রানাহান বলেন একজন অচেনা নারীর ওপর রাতের বেলায় হামলার মতো ঘটনায় দ্রুত তদন্তে অল্প সময়ের মধ্যেই পুলিশ কিপলিনকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া ফোনটিও উদ্ধার করে।