প্রায় এক যুগ পর বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে বিপিএলের খেলোয়াড় কেনা বেচা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের মধ্যে কমপক্ষে ৮৪ জন দল পাবেন। চূড়ান্ত তালিকায় থাকা চারশো র অধিক দেশি-বিদেশি পছন্দের ক্রিকেটারকে দলে ভেড়াতে ৬টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় নামবে ৬টি ফ্র্যাঞ্চাইজি।
রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে দ্বাদশ আসরের অনুষ্ঠিত নিলাম যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও বিসিবির ইউটিউব চ্যানেল। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তির ভিত্তিতে নিলামের আগে ২৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। তাদের প্রত্যেকে নিলামে অংশ নিলেও নিয়ম অনুযায়ী– নিলামে কমপক্ষে ১২ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে দলগুলোকে। আর কমপক্ষে দু’জন এবং অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ যত ইচ্ছা বিদেশি ক্রিকেটার কেনা যাবে।
নিলামে ক্যাটাগরি অনুযায়ী এক জন করে ক্রিকেটারের নাম তোলা হবে। ফ্র্যাঞ্চাইজি মালিকরা আগ্রহী হলে দলে নেবেন। আবার এক জনের প্রতি যদি অনেকে আগ্রহ দেখায় তাহলে ফ্র্যাঞ্চাইজি তাকে দলে টানতে চাইলে হবে বিডিং। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক বাংলাদেশি টাকায় এবং বিদেশিদের ক্ষেত্রে মার্কিন ডলারে নির্ধারিত হবে। সব দলকে খরচের সীমা নির্ধারণ করে দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল, যার বেশি কেউ খরচ করতে পারবে না।
প্রতিটি দল রিজার্ভসহ সর্বমোট ২২ জনের স্কোয়াড গঠন করতে পারবে। এক্ষেত্রে স্থানীয় ক্রিকেটারদের জন্য মোট সাড়ে চার কোটি টাকা খরচ করা যাবে। তবে দেশীয় ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে নিলে তাদের খরচ এর বাইরে থাকবে। বিদেশির ক্রিকেটারদের জন্য সাড়ে তিন লাখ মার্কিন ডলার খরচ করা যাবে। সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটার কেনার পর তাদের জন্য খরচের হিসাব প্রকাশ করতে হবে এবং বাকি টাকা দিয়ে খেলোয়াড় কিনতে পারবে নিলাম থেকে।
প্রসঙ্গত, বিসিবির প্রকাশিত নিলামের চূড়ান্ত তালিকায় ১৫৮ স্থানীয় ও ২৫৭ বিদেশি মিলিয়ে মোট খেলোয়াড় ৪১৫ জন। স্থানীয়দের ৬ ক্যাটাগরিতে ভাগ কোরে ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে এ ৫০ লাখ, বি ৩৫ লাখ, সি ২২ লাখ, ডি ১৮ লাখ, ই ১৪ লাখ ও এফ ১১ লাখ টাকা। তবে স্থানীয় ক্রিকেটারদের নিলামে এ ক্যাটাগরির প্রতি ডাকে মূল্য বাড়ানো যাবে ৫ লাখ টাকা। বি তে কে ৩ লাখ, সি তে ১ লাখ, ডি ই ও এফ ক্যাটাগরিতে প্রতি ডাকে ৫০ হাজার টাকা করে বাড়বে।
আবার বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরিতে ৩৫ হাজার ডলার, বি তে ২৬ হাজার ডলার, সি তে ২০ হাজার ডলার, ডি তে ১৫ হাজার ডলার এবং ই ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার এবং নিলামে তাদের ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার করে।