| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়'

  • আপডেট টাইম: 30-11-2025 ইং
  • 163849 বার পঠিত
নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়'

বাংলাদেশে নারী ফুটবলারদের প্রতি বেতন-ভাতা ও সুযোগ-সুবিধায় চলমান বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার আরিজা মেহেলী খান। নারী ফুটবলারদের প্রতি বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে তারা জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর ঢাকা পোস্টকে বলেন, নারী ও পুরুষ ফুটবলদের সবক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। পুরুষ ফুটবলার বছরে ৫০/৬০ লাখ স্যালারি পান। অথচ নারী ফুটবলার বছরে ৬ থেকে ৭ লাখ টাকা স্যালারি পান। নারী ফুটবলারদের নিয়মিত স্যালারি দেওয়া হয় না। তাদের আবাসন সুবিধা নেই। নারী ফুটবলারদের নিয়মিত লীগ আয়োজন করা হয় না। কোনো খেলায় জিতলে পুরুষ ফুটবলারদের ৫ লাখ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। নারী ফুটবলারদের নামকাওয়াস্তে প্রণোদনা দেওয়া হয়। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই টাকা এখনও দেওয়া হয়নি।

এসব বৈষম্য চ্যালেঞ্জ করে গত সপ্তাহে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪