| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষ ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 162809 বার পঠিত
শেষ ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে শামীম হোসেন পাটোয়ারি জায়গা না পাওয়া  সৃষ্ট আলোচনায় সিরিজের তৃতীয় ম্যাচের স্কোয়াডে জায়গা হয়েছে তার। আজ দুপুর ২টায় শুরু হতে যাওয়া ম্যাচে একাদশে থাকা অনেকটাই নিশ্চিত শামীমের । তবে এ কারণে জায়গা ছাড়তে হতে পারে নুরুল হাসান সোহানকে। আজকের ম্যাচেও যথারীতি একাদশের বাইরে থাকতে পারেন রিশাদ।

২ ডিসেম্বর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটি বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। যেহেতু ফিল সিমন্সের দল সিরিজে জিতে আত্মবিশ্বাস নিচে চায় তাই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করবে না তারা। 

 একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

আয়ারল্যান্ড পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), বনেন কালিজ, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও ব্যারি ম্যাককার্থি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪