| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 162848 বার পঠিত
বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বলিং এর তোপে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ম্যাচে একাই ৫টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশের ফিল্ডারের এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার ঘটনা এটিই প্রথম।

তানজিদ তামিম গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক‍্যাচ তালুবন্দি করেন । তার আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি করে নিয়েছেন মালদ্বীপের মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক।  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪