| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোট নিয়ে মাঠে নেমে নেইমারের হ্যাটট্রিক

  • আপডেট টাইম: 04-12-2025 ইং
  • 162442 বার পঠিত
চোট নিয়ে মাঠে নেমে নেইমারের হ্যাটট্রিক

ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে নেইমার যেন ফিরে এলেন নিজের পুরোনো চেহারায়। ঝলমলে হ্যাটট্রিকে জুভেন্তুদের জালে ৩–০ গোল সান্তোসের জয়।  বিরতির পর ৫৬, ৬৫, ৭৩ মিনিটে তিন গোলের শেষটি আসে পেনাল্টি থেকে। নেইমার ২০২২ সালের ৯ এপ্রিল, পিএসজির হয়ে ক্লেঁয়ারমন্তের বিপক্ষে তার সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন। দীর্ঘ ১৩৩৫ দিন পর সে পেল হ্যাটট্রিকের স্বাদ।

এ বছর বাঁ হাঁটুতে চোট পাওয়ায় সিজনের বাকি ম্যাচগুলোতে নেইমারের খেলারই কথা ছিল না বলে জানিয়েছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। কিন্তু সবার ভাবনা কে ভুল প্রমান করে চোট নিয়েই খেলতে নেমেছিলেন নেইমার ঠিক ২৯ নভেম্বর স্পোর্টের বিপক্ষে । সান্তোসের ৩–০ জয়ের ম্যাচে নিজে গোল করার পাশাপাশি  গোল তৈরিও করে দিয়েছিলেন। 

টানা দুই ম্যাচ জিতে অবনমন অঞ্চলের সঙ্গে দূরত্ব বাড়াতে পেরেছে সান্তোসের টেবিলে অবস্থান ১৪তম। ৩৭ ম্যাচে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। ভিতোরিয়া পয়েন্ট ৪২ নিয়ে আছে ১৭তম অবস্থানে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানায়, নেইমারের বাঁ হাঁটুর মেনিসকাসে চোট থাকায় প্রতিরক্ষামূলক বন্ধনী পরে খেলতে হচ্ছে তাকে। ক্রুজেইরোর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে জিতলে শীর্ষ পর্যায়ে টিকে থাকা নিশ্চিত হবে সান্তোসের। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪