| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মায়ামিতে ঐতিহাসিক শিরোপা জিতে যা বললেন মেসি

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 159666 বার পঠিত
মায়ামিতে ঐতিহাসিক শিরোপা জিতে যা বললেন মেসি

উত্তর আমেরিকায় প্রথম লিগ শিরোপা জয়ে তিন বছরের অপেক্ষার অবসান হলো লিওনেল মেসির। র্জেন্টাইন তারকার নৈপুণ্যে ইন্টার মায়ামি তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি ট্রফি জিতল। দলগত প্রচেষ্টাতে এই স্বপ্ন পূরণ হয়েছে মনে করেন এলএমটেন কোচ হাভিয়ের মাসচেরানোর। 

এমএলএস কাপ জয়ের ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মেসি ৪৭তম শিরোপা জিতে বলেন এই মৌসুমে এই ট্রফি জেতাই ছিল তাদের মূল লক্ষ্য। আমাদের তিন বছর আগের সিদ্ধান্তের ফলাফল আমরা এমএলএস চ্যাম্পিয়ন।‘ দলীয় প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়ে আটবারের ব্যালন ডি’ অর জয়ী বললেন, দল অনেক চেষ্টা করেছে, খুব দীর্ঘ বছর ছিল এটা। 

ভ্যাঙ্কুভারকে ফাইনালে হারাতে মেসি তিন গোলের দুটি তৈরি করে দিয়েছেন। আরেকটি আত্মঘাতী গোলে তার ক্রস থেকে সতীর্থের বাড়ানো বলে আলেন্দের শটে প্রতিপক্ষ ডিফেন্ডার নিজেদের জালে বল জড়ান। বর্ণাঢ্য ক্যারিয়ারে আর্জেন্টিনা অধিনায়ক মেসি ৪৭তম শিরোপা জিতে, ইতিহাসে যে কোনো ফুটবলারের চেয়ে বেশি ট্রফি জেতার অধিকারী হলেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪