| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও মোস্তাফিজের ঝলক

  • আপডেট টাইম: 08-12-2025 ইং
  • 159085 বার পঠিত
আবারও মোস্তাফিজের ঝলক

মোস্তাফিজুর রহমান সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে অভিষেকেই নজর কেড়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে দুবাই ক্যাপিটালসের হয়ে বাঁহাতি পেসার নিলেন আরও ২ উইকেট, দলও তুলে নিল বড় জয়। আবারও উজ্জ্বল তিনি। 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আবু ধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব্যবধানে রোববার হারায় দুবাই ক্যাপিটালস। রভম্যান পাওয়েলের ৫২ বলে অনবদ্য ৯৬* এবং জর্ডান কক্সের ৩৬ বলে ৫২ রানের ইনিংসে ভর করে ১৮৬ রান সংগ্রহ করে তারা।  জবাবে আবু ধাবি মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ।

মোস্তাফিজ ৩ ওভারে ২২ রানে ২ উইকেট ও ১১টি ডট বল করেন।  ডেভিড উইলি ও মোহাম্মদ নাবি দুটি করে উইকেট পেলেও আফগান বাঁহাতি রিস্ট স্পিনার ওয়াকার সালামখিল তার ৩.৩ ওভারে ২৯ রানে তার শিকার করেন ৪ উইকেট।

উইলি ইনিংসের শুরুতেই অ্যালেক্স হেলস ও আলিশান শারাফুকে সাজঘরে ফিরিয়ে এনে দেন দারুণ সূচনা। দ্বিতীয় ওভারে একটি উইকেট তোলেন মোস্তাফিজ। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম দুই বলে ছক্কা ও চার খেলেও তৃতীয় বলে ডট এবং চতুর্থ বলেই মোস্তাফিজ ফিরিয়ে দেন বিপজ্জনক সল্টকে স্লোয়ার অফ কাটারে ভুল টাইমিংয়ে কাভার পয়েন্টে কিপারের গ্লাভসে ক্যাচ করান তিনি। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারানো আবু ধাবি নবম উইকেট পতনের পর ১৫তম ওভারেই শেষ হয় ম্যাচ।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারের পর অবশেষে জয়ের স্বাদ পাওয়া দুবাই ক্যাপিটালসের আগের ম্যাচে আইএল টি-টোয়েন্টিতে অভিষেকে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে শুরু করেছিলেন মোস্তাফিজ তার ধারাবাহিকতার প্রমাণ দিলেন আরও একবার। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪