| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইপিএলকে সম্মান না করলে নিলামে রাখা উচিত নয়: গাভাস্কার

  • আপডেট টাইম: 08-12-2025 ইং
  • 159018 বার পঠিত
আইপিএলকে সম্মান না করলে নিলামে রাখা উচিত নয়: গাভাস্কার

যারা আইপিএলকে যথাযথ সম্মান দেখাতে চান না, তাদের একেবারেই নিলামে রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। আইপিএলের পূর্ণ মৌসুম খেলতে অনীহা প্রকাশ করা ক্রিকেটারদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি। 

গাভাস্কার সম্প্রতি পত্রিকায় লেখা তার নিজের কলামে স্পষ্ট করে তীব্র সমালোচনায় লিখেছেন, ‘জাতীয় দায়িত্ব ছাড়া অন্য কোনো প্রতিশ্রুতি যদি কারো কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, তবে সেই খেলোয়াড়ের পেছনে নিলামে এক সেকেন্ডও নষ্ট করা উচিত নয়। আইপিএল বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ। একে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।’ 

অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস তার বিয়ের কারণে আইপিএল ২০২৬ এ সীমিত উপস্থিতির কথা জানানর পরেও ২ কোটি রুপির সর্বোচ্চ নিলাম পেয়েছেন তিনি। কোচ রিকি পন্টিং ২০২৫ মৌসুমের আগেই তাকে ছেড়ে দেন। এ রকম নানা আলোচনাই প্রশ্ন তুলেছে খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে। 

গাভাস্কার তার কলামে আরো লিখেছেন, ভারতের যেসব ক্রিকেটার বড় তারকা হয়েছেন, তাদের প্রথম আইপিএল চুক্তি ছিল বেস প্রাইসে, যেখান থেকে কঠোর পরিশ্রম ও পারফরম্যান্সের মাধ্যমে তারা নিজেদের প্রমাণ করেছেন। কিন্তু এখন আনক্যাপড তরুণ খেলোয়াড়রা কোটি টাকায় চুক্তি পাচ্ছেন, অথচ বেশিরভাগই ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় এক-দুই মৌসুমের মধ্যেই হারিয়ে যায় তারা। একইভাবে ‘রঞ্জি ট্রফিতে দ্বিগুণ দিনের ক্রিকেট খেলেও খেলোয়াড়েরা যা আয় করেন, তার বহু গুণ বেশি আয় করেন কিছু তরুণ যারা হয়তো মাত্র ১৬ দিনের জন্য দলে থাকে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪