| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম রয়্যালসের পাওনা পরিশোধ নিয়ে বিসিবির স্পষ্ট বার্তা

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 155965 বার পঠিত
চট্টগ্রাম রয়্যালসের পাওনা পরিশোধ নিয়ে বিসিবির স্পষ্ট বার্তা

আগামী ২৬ ডিসেম্বর থেকে বিপিএলের দ্বাদশ আসর মাঠে গড়াবে।  গত আসরের মতোই এবারও বিপিএল মাঠে গড়ানোর আগেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিয়ে উঠেছে  নানা গুঞ্জন। গত আসরে  ক্রিকেটার ও স্টাফদের বেতন বকেয়া রাখা নিয়ে বেশ সমালোচিত হয়েছিল চট্টগ্রাম রয়্যালস  যদিও এবার মালিকানা বদলেছে তবুও ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টিসহ বিসিবির সকল পাওনা চট্টগ্রাম র‌য়্যালস পরিশোধ করেছে কি না এমন প্রশ্ন সবার মুখে মুখে। 

 বিষয়টি নিয়ে গণমাধ্যমের নানা রিপোর্ট বিসিবির নজরে আসায় বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে যে সব দলকে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ২ কোটি টাকা এবং ব্যাংক গ্যারান্টি বাবদ ১০ কোটি টাকা দেওয়ার নিয়ম করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস সেটা পরিশোধ করেছে। 

আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএলের নতুন মৌসুম। এরপর চট্টগ্রাম ও ঢাকা– তিন ভেন্যু মিলিয়ে মোট ৩৪টি ম্যাচে গর্জে উঠবে ব্যাট-বলের লড়াই। ২৩ জানুয়ারি আসরের শিরোপা নির্ধারণী খেলা হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এবারের আসরে অংশ  নেয়া ছয়টি দলের মধ্যে পুরোনো ফ্র্যাঞ্চাইজি দুটি– ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। বাকি দলগুলো হচ্ছে– সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪