| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট করবেন আসিফ, কূটনৈতিক পাসপোর্ট জমা

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 167380 বার পঠিত
ভোট করবেন আসিফ, কূটনৈতিক পাসপোর্ট জমা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে তিনি তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েও এখনও স্পষ্ট করে জানাননি কবে তিনি পদত্যাগ করবেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তার ডাকা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে, কখন তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন, সে নিয়ে মুখ খোলেননি।

সূত্র মতে, দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নানা সমালোচনার মুখে পড়ার পরই কূটনৈতিক পাসপোর্ট জমা দেন তিনি। কিন্তু তার পদত্যাগের সম্ভাব্য সময় বা সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের কেউ কেউ বলছেন, পরিস্থিতি স্পষ্ট না হওয়ায় সঠিক রাজনৈতিক বার্তা পাওয়া কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে সমর্থকদের একাংশ আশা করছেন, খুব দ্রুতই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

সরাসরি না বললেও আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হবেন, তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন ধানমন্ডির। ঢাকা-১০ আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেয়ার অভিযোগও ওঠে। ফেসবুকেও এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরের আগে আসিফ মাহমুদ তার দায়িত্ব পালন করা মন্ত্রণালয় কী কী কাজ করেছে তা লিখিত বক্তব্যে তুলে ধরেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪