| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে অংশ নেব, আসন পরে জানাব: আসিফ মাহমুদ

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 167353 বার পঠিত
নির্বাচনে অংশ নেব, আসন পরে জানাব: আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে কোন আসন বা কোন দল থেকে নির্বাচন করবেন, তা পরে জানাবেন বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ের সাত নম্বর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি নির্বাচন করব। তবে কোন আসন বা কোন দল থেকে করব সেটা পরে জানাব।

এদিকে সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা। প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি এ বৈঠক হয়ে থাকে। ওই বৈঠকেই দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। পরে সন্ধ্যায় নিশ্চিত হওয়া যায়, আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করছেন।

পদত্যাগ প্রসঙ্গে এক উপদেষ্টা বলেন, আমাদের পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলবেন।

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা অতিরিক্ত সময় চান। এর মধ্যে মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং জানান যে তিনি নির্বাচনে অংশ নেবেন না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪