| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যারিবীয় তারকাকে দলে ভেড়ালো ঢাকা

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 154372 বার পঠিত
ক্যারিবীয় তারকাকে দলে ভেড়ালো ঢাকা

নিজেদের শক্তিমত্তাকে বাড়াতে আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল শুরুর আগে বুধবার ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানায় । আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলা পেসার জিয়া শরিফি এবার খেলতে আসছেন বিপিএলে।

আফগানিস্তানের পেসার জিয়া শরিফি ঢাকার জার্সিতে মাঠ মাতাতে আসছেন । আফগানিস্তানের হয়ে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই পেসার অভিষেক টেস্টে দুর্দান্ত বোলিং করে জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছিলেন ৭ উইকেট। ৩১ টি টি-টোয়েন্টি খেলা জিয়ার সংগ্রহ ৩৭ উইকেট।

বিপিএলের নতুন আসরের জন্য টবি রেডফোর্ডকে নিয়োগ করেছে ঢাকা। দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করানোর অভিজ্ঞতার আলোকে গোলাম মুর্তজা সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন। আর নিলামের আগে সরাসরি চুক্তিতে সাইফ হাসান, তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস ও উসমান খানের মতো তারকাদের দলে ভেড়ায় ঢাকা। তারকা ক্রিকেটারদের পাশাপাশি এবার কোচিং প্যানেলেও চমক রয়েছে তাদের। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪