| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে দুই উপদেষ্টার পদত্যাগ

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 167028 বার পঠিত
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে দুই উপদেষ্টার পদত্যাগ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।

তিনি বলেন, ‘ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচন আয়োজনে কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই পদত্যাগ কার্যকর হবে। আগামীকালই সম্ভবত সেই তফসিল ঘোষণা হচ্ছে।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং সরকারের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে পরবর্তী জীবনে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা আগেই জানিয়েছে। তবে কিছু তথাকথিত ব্যক্তি ও সিনিয়র সাংবাদিক এ বিষয়ে সন্দেহ সৃষ্টি করছেন, যা হয়তো তাদের কিছু ভিউ বাড়াচ্ছে।

এছাড়া গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এই প্রচারণা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪