| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওবায়দুল কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে ৩ জনের জবানবন্দি

  • আপডেট টাইম: 11-12-2025 ইং
  • 164970 বার পঠিত
ওবায়দুল কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে ৩ জনের  জবানবন্দি

জুলাই-আগস্টের ঢাকার বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদের ও সাবেক ঢাবি ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন ডাকসু ৩ নেতা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন ডাকসু সভাপতি সাদিক কায়েম। জবানবন্দি দেন আরও দুই ডাকসু নেতা সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

জবানবন্দিতে সাদিক কায়েম দাবি করেন, শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে তৎকালীন ভিসি মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর নির্দেশনা দিয়েছিলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু অংশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসামিদের ‘সেফ এক্সিট’ দিতে চাচ্ছেন। সাদিক কায়েম শেখ হাসিনাসহ সকল আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন।

এদিকে, গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪