| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম: 11-12-2025 ইং
  • 164949 বার পঠিত
শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

সরকার উৎখাতের অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি শেষে এ আদেশ দেন।

গত রোববার মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আখতার মোর্শেদ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, শওকত মাহমুদ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগসাজশে দেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করেছেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে গোপনে সভা-সমাবেশ ও পরামর্শ করেছেন এবং অন্য একটি দেশের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করতে চেয়েছেন।

উল্লেখ্য, এনায়েত করিম চৌধুরীকে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে সন্দেহজনক চলাচলের কারণে আটক করা হয়। তার কাছে পাওয়া ২টি আইফোনের প্রাথমিক বিশ্লেষণে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া গেছে। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং বাংলাদেশে বর্তমান সরকারকে পরিবর্তন করার উদ্দেশ্যে এসেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪