| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমানা নিয়ে আদালতের রায়ে ইসির ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে

  • আপডেট টাইম: 11-12-2025 ইং
  • 164965 বার পঠিত
সীমানা নিয়ে আদালতের রায়ে ইসির ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে

আদালতের স্বাধীনতা বা অধিক্ষেত্র নিয়ে নির্বাচন কমিশনের মন্তব্য করার সুযোগ নেই এমনটাই বললেন, ইসি সচিব আখতার আহমেদ। তবে আদালতের রায়ে কমিশনের ক্ষমতা প্রভাবিত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তিনি জানান, সীমানা নিয়ে আদালতের রায়গুলো কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে।

বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) রাজধানীর আগারগাঁওয়ে এক ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, তিনশো আসনেরই তফসিল প্রকাশ করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা আদালতের আদেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে। ফরিদপুরের সীমানা জটিলতা নিয়ে আদালতের রায় পেলেই বাকি সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, তফসিল প্রকাশের পর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন একটি পরিপত্র জারি করবে, যাতে কেউ অভিযোগ করতে না পারে। এজন্য রাজনৈতিক দলের সদিচ্ছাও জরুরি। কেউ আইন না মানলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনে রদবদল প্রসঙ্গে তিনি জানান, এটি একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের অনুমতি ও পরামর্শ প্রয়োজন।

পোস্টাল ব্যালট বিষয়েও সচিব জানিয়েছেন, আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত আইনি হেফাজতে থাকা প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৪৬৭ জন প্রবাসী পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। তফসিলের পর তারা ভোট দিতে পারবেন। নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতিতে আরও কিছু সময় লাগবে। আউট অব কান্ট্রি ভোটিং ও ইন-কান্ট্রি পোস্টাল ভোট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে; তবে আইফোনের জন্য অ্যাপল স্টোর থেকে এখনও অনুমোদন পাইনি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪