| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তফসিল ঘোষণার পর আন্দোলনে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

  • আপডেট টাইম: 11-12-2025 ইং
  • 164914 বার পঠিত
তফসিল ঘোষণার পর আন্দোলনে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ সতর্কবার্তা দেন।

শফিকুল আলম বলেন, “আমরা এখন নির্বাচনের মোডে। এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের দাবি-দাওয়া, আন্দোলন নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি খুব কঠোরভাবে দমন হবে। আমরা একটি ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং কোনো অস্থিতিশীলতাকে বরদাশত করা হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪